ভিডিও নিউজ

জাতীয় সংগীত নিয়ে আমান আযমীর বক্তব্য একান্তই ব্যক্তিগত: জামায়াত

রাজনৈতিক নেতারা একত্রে বসে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সদস্য নন। রংপুরে আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এছাড়া এক বিবৃতিতে সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামীর সাথে আযমীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করেন না। তিনি যে বক্তব্য রেখেছেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত, জামায়াতে ইসলামীর সাথে এর কোন সম্পর্ক নেই। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…