চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলেঙ্গানায় নির্বাচন: ভোট নিয়ে তারকাদের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

শুরু হয়ে গেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এবছর ১১৯টি বিধানসভা আসনে প্রায় ২,২৯০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা অবধি।

এদিন সাধারণ মানুষের পাশাপাশি দক্ষিণী তারকারাও ভোট দিতে এসেছেন ভোটকেন্দ্রে। জুবিলি হিলসে ভোট দিতে দেখা গেছে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে। অনুরাগীদেরও ভোট দানের জন্য আর্জি জানান এই অভিনেতা।

সকাল সকাল ভোট কেন্দ্রে এসে ভোট দেন অভিনেতা চিরঞ্জীবীও। স্ত্রী সুরেখা ও মেয়ে শ্রীজা ও ভোট দিতে এসেছেন। এছাড়াও ভোট দিয়েছেন জুনিয়র এনটিআর এবং তার পরিবার।

পরিচালক এসএসরাজামৌলি এবং তাঁর স্ত্রী রামা রাজামৌলি সকলকে ভোটদানের আর্জি জানান। অভিনেতা নিথিনও ভোট দিয়েছেন। বিলাসবহুল গাড়িতে চেপে হায়দ্রাবাদে ভোট দিতে এসেছিলেন রানা দাগুবতি। ভোট কেন্দ্রে আরও দেখা গেছে ভেঙ্কটেশ দাগুবতি, নাগা চৈতন্য সহ অভিনেতা-প্রযোজক নাগার্জুন ও তার স্ত্রী আমালা আক্কেনেনিকে।

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে এবার তারকা প্রার্থীদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তাঁর ছেলে এবং মন্ত্রী কে টি রামা রাও, রাজ্য কংগ্রেস সভাপতি এ রেভানাথ রেড্ডি এবং বিজেপি-র সাংসদ বান্দি সঞ্জয় কুমার এবং ডি অরবিন্দ।

২০১৪ সাল থেকে তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে বিআরএস। কংগ্রেসের আমলেই পৃথক রাজ্যের স্বীকৃতি পেয়েছিল তেলেঙ্গানা৷। তার পরেও পর পর দু বার ভোটে হারতে হয়েছে দলটিকে৷ এবার অবশ্য নতুন করে তেলেঙ্গানা দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছে কংগ্রেস। আবার, প্রথমবার দক্ষিণের রাজ্যটিতে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি।

Reneta

সূত্র: হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লু অর্জুনচিরঞ্জীবীতেলেঙ্গানা বিধানসভা নির্বাচনদক্ষিনী তারকাভোট গ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে হবে ১.৩ কিলোমিটার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, চুক্তি স্বাক্ষর

জুন ১১, ২০২৬

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT