এবারের বাজেটে কৃষিখাতসহ মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য নিরাপত্তায় ৩৮ হাজার ২শ’৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের চেয়ে ২ হাজার ৩শ’ ৭৯ কোটি টাকা বেশি। কৃষি উৎপাদন উৎসাহিত করতে ভর্তুকি ও যান্ত্রিকীকরণ প্রক্রিয়া চলমান রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী। মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।







