চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের পর বিষপানে হত্যার অভিযোগ

এস কে রাসেল এস কে রাসেল
৮:৩৬ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A
অন্তঃসত্ত্বা গৃহবধূ নির্যাতনের প্রতিবাদে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মুক্তা আক্তার (২২) নামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের পর বিষপান করিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) অষ্টগ্রাম সদর ইউনিয়নের হাবেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মুক্তা আক্তার অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের বর্মপাড়া গ্রামের এনাম ভূইয়ার মেয়ে।

এনাম ভূইয়া জানান, প্রায় ৪ বছর আগে অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের হাবেলিপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে আপন মিয়ার সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের সংসারে ১৮ মাস বয়সী একটি ছেলে রয়েছে। বিয়ের পর বিভিন্ন সময় স্বামী আপন মিয়ার অনেক চাহিদাই পূরণ করেছেন। এরপরও মেয়েকে নির্যাতন করতো আপন। তিনি ঢাকায় দিনমজুরের কাজ করে সংসার চালান। এরপরও মেয়ের সুখের জন্য অনেক কিছুই দিয়েছেন তিনি।

Banglabid

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে মেয়ের মৃত্যুর খবর পান তিনি। খবর পেয়ে রাত ১২ টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জে আসেন। হাসপাতালে গিয়ে মর্গে মেয়ের নিথর দেহ দেখতে পান তিনি। ঘটনার সময় মুক্তা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলেও জানান তিনি।

এনাম ভূইয়া বলেন, মুক্তাকে নির্যাতনের পর বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। মেয়ের স্বামীর বাড়ির লোকজন প্রভাবশালী হওয়ায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকাও করছেন এনাম ভূইয়া।

অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জানান, মুক্তার শ্বশুর তাকে জানিয়েছেন পেটের ব্যথায় মুক্তার মৃত্যু হয়েছে। তখন তিনি মরদেহ ময়নাতদন্ত করানোর পরামর্শ দেন।

Reneta

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT