চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিপি নেতার নেতৃত্বে চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৫
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, রাজনীতি
A A
চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতার নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শহরের নিউ মার্কেট এলাকায় দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টির দখল নেওয়া হয়।

এসময় এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগরের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিনের নেতৃত্বে সাবেক সমন্বয়ক ও কর্মীরা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নেওয়ার একটি ভিডিও এবং অনেক ছবি ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল তরুণ কার্যালয়ের সামনের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছে। এতে আরিফ মঈনুদ্দিনসহ এনপিসি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেখা গেছে।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে এক দফা ভাঙচুর করা হয়। এর পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল। তবে, এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, ভবনটি পরিত্যক্ত সম্পত্তি। এটিতে রাতে আওয়ামী লীগের কার্যক্রম চালাতেন নেতাকর্মীরা। এ খবর পাওয়ার পর আমরা সেখানে যাই।

তিনি আরও বলেন, নিরাপত্তাপ্রহরীকে রাতে কারা আসেন জিজ্ঞাসা করলে তিনি কেউ আসে না বলে জানান। এরপর তালা ভেঙে কার্যালয়ের ভেতরে ঢুকি। সেখানে বিভিন্ন প্রমাণ দেখতে পাই। এ কারণে কার্যালয়টি তালা দিয়ে রাখা হয়েছে। আগামী দুই দিন ভবনের কার্যক্রম পর্যবেক্ষণ করব।

আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী আবদুল মালেক বলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে বন্ধ রয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে কোনো নেতাকর্মী আসেননি। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এনসিপির শতাধিক কর্মী এসে আওয়ামী লীগের কার্যালয়টি দখল করেন। অফিসে থাকা বঙ্গবন্ধুর ছবি ও আসবাবপত্র ভাঙচুর করেন। রাত পৌনে ৮টা পর্যন্ত তারা কার্যালয়ে অবস্থান করছিলেন।

Reneta

নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখলের বিষয়ে মঙ্গলবার রাত পর্যন্ত কোনো অভিযোগ পাননি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানান তিনি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয় দখলজাতীয় নাগরিক পার্টি-এনসিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT