সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন আগে এমন কথা বলে নির্বাচন পিছিয়ে দিয়ে কেউ কেউ দেশ ও জাতির সর্বনাশ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক অনৈক্যের কারনে আমরা পিছিয়ে যাচ্ছি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দলে নতুন সদস্য নেয়া হবে, তবে আওয়ামী লীগকে নয়। কঠোর হাতে চাঁদাবাজি প্রতিহত করার কথাও বলেন মির্জা আব্বাস।






