জুলাই গণআন্দোলনে আহতরা এবং নিহতদের পরিবার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন সহযোগিতা পাচ্ছে না বলে আবারো অভিযোগ উঠেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে আহতরা ও নিহতদের পরিবার দাবি করেছে, জুলাই ফাউন্ডেশন থেকে তাদের কেউ কেউ মাত্র এক লাখ টাকা পেয়েছেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিশিষ্টজনেরা বলেন, যাদের রক্ত ও জীবনের উপর সরকার দাঁড়িয়ে তাদের প্রতি কোন অবহেলা সহ্য করা হবে না।







