ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়া একাউন্ট খুলে অর্থ দাবির অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, গেটের ছবি, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহর ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলে ৫০ হাজার টাকা চাওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্যারের একটা ফেইক আইডি ব্যবহার করে অর্থ চাওয়া হচ্ছে। উক্ত ফেইক আইডি ব্যবহার করে ভূয়া ও বিভ্রান্তিমূলক ম্যাসেজ দেয়া হচ্ছে। মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে, এটি একটা ফেইক আইডি।






