চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম
৯:৪৯ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, সুনামগঞ্জ
A A
Oplus_0

Oplus_0

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার যাদুকাটা নদী দিয়ে রাতের আঁধারে চুরি করে ভারত থেকে পাথর আনতে গেলে ভারতীয়রা শেখ ফরিদ (৩৮) নামের একজন যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

গত ২৩ অক্টোবর বুধবার দিবাগত রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ লাউড়েরগড় সীমান্তের সামনে ভারতরের নলিকাটা থানার গুমাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শেখ ফরিদ উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মগবুল হোসেনের ছেলে।

এই ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা ভয়ে মুখ না খুললেও এই তথ্য নিশ্চিত করে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার কামাল হোসেন বলেন, এই খবর আমিও শুনেছি। তবে এখনও কেউ আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেনি। আমাদের কাছে আসলে বিএসএফ এর সাথে কথা বলে এই বিষয়ে উদ্যোগ নিব।

স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার রাতের কোন এক সময় বিজিবির চোখ ফাঁকি দিয়ে বারকী নৌকা যোগে পাথর আনতে ইব্রাহিম ও লিটন মিয়ার প্ররোচনায় লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার যাদুকাটা নদী ভারতের গুমাঘাট এলাকায় যায় শেখ ফরিদসহ কয়েকজন।

তারা জানান, এসময় তাদের দেখতে পেয়ে ভারতীয় নাগরিকরা ধাওয়া করলে শেখ ফরিদকে আটক করে। তার সাথে থাকা অন্য পাথর শ্রমিকরা নদীতে ঝাপিয়ে সাঁতার কেটে বাংলাদেশে চলে আসেন। পরে গুমাঘাট এলাকার স্থানীয় নাগরিকরা আটককৃত বাংলাদেশী যুবক শেখ ফরিদকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে।

এখবর বাংলাদেশ ছড়িয়ে পড়লে শেখ ফরিদের পরিবারে তার মা বাবা ও আত্নীয় স্বজন কান্নায় ভেঙে পড়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিটিয়ে হত্যাসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT