আদালত

আওয়ামী লীগসহ ১৪ দলের শরিকদের বিরুদ্ধে ট্র‍্যাইব্যুনালে অভিযোগ

বাংলাদেশের রাজনৈতিক নেতারা ট্রাইব্যুনালে অভিযোগের জন্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক নেতারা ট্রাইব্যুনালে অভিযোগের জন্য উপস্থিত, আলোচনা ও সাক্ষ্য প্রদান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসাবে আওয়ামী লীগসহ ১৪ দলের শরিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চাওয়া হয়েছে।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দিয়েছেন। ববি হাজ্জাজের উপস্তিতিতে এসংক্রান্ত ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়েছে যে, গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসাবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দল- সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, কমিউনিষ্ট কেন্দ্র, বাসদ এবং জাতীয় পার্টি-জেপির বিরুদ্ধে দল হিসাবে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্ত পূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের ব্যবস্থা করা হোক।’

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…