দলীয়করণের মাধ্যমে গেলো ১৫ বছরে ধ্বংস করা হয়েছে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান। ব্যাংক, জ্বালানি খাত, বাজার সিন্ডিকেটের অনিয়ম ছাড়িয়েছে সব সীমা। রাজধানীতে সংলাপে বক্তারা বলেন, আর্থিকখাতে বিনিয়োগ বাড়াতে গেলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, তবে অন্তর্বর্তী সরকারের সব কিছু সংস্কার করতে না যাওয়া ঠিক হবে না। আর অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, সংস্কারের গতি নির্ভর করছে অর্থনৈতিক স্থিতিশীলতার উপর।








