চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এত ভয়ঙ্কর অভিনয় কীভাবে করলেন তৌসিফ?’

দর্শক প্রশংসায় ভাসছে ‘চক্র ২’-এর ডা. হুমায়ূন চরিত্রটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

এবারের ঈদুল ফিতরে ওটিটিতে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিরিজ ‘চক্র ২’। তৌসিফ মাহবুব অভিনীত এই মনস্তাত্ত্বিক রহস্যধর্মী সিরিজটি দর্শকদের মধ্যে আলোড়ন তৈরি করেছে।

২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই গল্পটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

দর্শকদের অনেকেই বলছেন, এটি সাম্প্রতিক সময়ের সেরা থ্রিলার কাজগুলোর একটি। কেউ কেউ জানিয়েছেন, ধারাবাহিকটি দেখার পরও সেই ঘোর থেকে বের হতে পারছেন না তারা।

Banglabid

তাদের কথায়, ‘চক্র ২ ইজ ওয়ান অব দ্য বেস্ট থ্রিলার নাউ’। বিশেষ করে যারা ডার্ক থ্রিলার গল্প পছন্দ করেন, তাদের কাছে এটি এখন ‘মাস্ট ওয়াচ’ সিরিজ। অনেকের মতে, পুরো সিরিজ জুড়ে একাই রাজত্ব করেছেন তৌসিফ মাহবুব।

পরিচালক ভিকি জাহেদের নির্মাণশৈলীও পেয়েছে আলাদা প্রশংসা। প্রতিটি পর্বে টানটান উত্তেজনা, ভয়াবহ সহিংসতা এবং অশুভ জাদুবিদ্যার অন্ধকার ধারণা দর্শকদের ইতিমধ্যেই নাড়িয়ে দিয়েছে।

তবে সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘প্রফেসর ড. হুমায়ূন’ চরিত্রটি। এই চরিত্রে তৌসিফ মাহবুবের অভিনয় দর্শকদের চমকে দিয়েছে। তার লুক, ট্রান্সফরমেশন এবং মানসিকভাবে ভেঙে পড়া একটি চরিত্রকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা প্রশংসিত হচ্ছে সর্বত্র।

Reneta

দর্শকদের কথায়, এই চরিত্রে তার অভিনয় ছিল ভয়ংকর। অনেকে লিখেছেন, এমন ধূসর চরিত্রে তার অভিব্যক্তি ও গভীরতা ছিল মুগ্ধ করার মতো।

তারা বলছেন, এত ভয়ঙ্কর অভিনয় কীভাবে করলেন তৌসিফ? একজন লিখেন, ‘ড. হুমায়ূন’ জাস্ট অ্যামাজিং, আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই তৌসিফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ড. হুমায়ূন’ চরিত্রটি নিয়ে তৈরি হচ্ছে নানা রসিক ছবি, মিমস এবং কার্টুন—যা সিরিজটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘চক্র ২’ মাত্র একের পর এক রেকর্ড ভাঙছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ সাবস্ক্রিপশন ও ভিউ পাওয়া সিরিজ এটি।

ভিকি জাহেদ পরিচালিত ৮ পর্বের এই সিরিজে তৌসিফ ছাড়া আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, মৌসুমী মৌ, মেঘলা মুক্তা, শাহেদ আলী, নাদের খান, আরেফিন জিলানি, শাওন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনআজমেরী হক বাঁধনআরেফিন জিলানিতৌসিফনাদের খানভিকি জাহেদমেঘলা মুক্তামৌসুমী মৌলিড বিনোদনশাওনশাহেদ আলীসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT