বাংলাদেশ

সব পুলিশকে ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ

বাংলাদেশ পুলিশ কর্মকর্তার সংবাদ সম্মেলন, বিভিন্ন মিডিয়া ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ কর্মকর্তার সংবাদ সম্মেলন, যেখানে তিনি বিভিন্ন মিডিয়া ক্যামেরার সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারাদেশের পুলিশ সদস্যকে ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে নিজ নিজ পুলিশ লাইন্স, দপ্তরে, পিওএম, ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

আজ বুধবার বিকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নতুন আইজিপি।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।

ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন: ছাত্র, সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি।

বিষয়:আইজিপি মো. ময়নুল ইসলাম কর্মস্থলে ফেরার নির্দেশ পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…