বাংলাদেশ

ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় সব আইন সংস্কার করা হবে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ছয় মাসের মধ্যে আইন সংস্কারের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন উপদেষ্টা ছয় মাসের মধ্যে সব আইন সংস্কারের পরিকল্পনা ঘোষণা করছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় সব আইন সংস্কার করা হবে। সাইবার সিকিউরিটি আইনের অধীনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইনে চলমান ১১৩টি মামলা দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। ২৫ জেলার আড়াই হাজার রাজনৈতিক মামলা আছে তা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে।

উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ করা হচ্ছে।

বিষয়:আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রত্যাহার মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…