দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব প্রতিষ্ঠান আজ মঙ্গলবার (৬ আগস্ট) থেকে খোলা থাকবে।
সোমবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এছাড়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জানান, আজ মঙ্গলবার থেকে খোলা সারাদেশের নিম্ন আদালত। তবে সুপ্রিম কোর্ট খুলছে বুধবার থেকে।
এর আগে সন্ধ্যায় বঙ্গবভন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি বঙ্গভনের সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে এবং সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে আজ বঙ্গভবনে অন্তর্বতীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।







