শুধু ভবনের নকশা নয় এখন থেকে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ আনুষঙ্গিক সবকিছুর নকশা রাজউকে জমা দেওয়ার পরই ভবন নির্মাণের অনুমোদন পাওয়া যাবে। পয়লা জুন থেকে এমন নিয়ম কার্যকর হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজউক। রাজধানীতে সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, ঢাকায় কত মানুষ থাকবে তার একটা সীমা বেঁধে দেওয়া উচিত।






