চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে বিজয়ের মধ্যদিয়ে বিএনপির ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: এস এম কামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ১১, মে ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
গাজীপুরে বিএনপির বিজয় সমাবেশে নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন: আসছে ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার ভোট দিয়ে বিজয়ের মাধ্যমে বিএনপির সকল অপপ্রচার- মিথ্যাচারের ও ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

বৃহস্পতিবার গাজীপুরের গাছা থানা আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

এস এম কামাল হোসেন বলেন, ২৫ তারিখের নির্বাচনে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের ভোট কেন্দ্রে যেতে হবে। এই গাজীপুর তাজউদ্দীনের গাজীপুর, শহীদ আহসানুল্লাহ মাস্টারের গাজীপুর, শহীদ ময়েজউদ্দিনের গাজীপুর। গাজীপুরের জনগণ আগে কখনো বঙ্গবন্ধুর নৌকার সাথে বেইমানি করেনি আর এবারও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নৌকার সাথে বেইমানি করবে না।

Banglabid

তিনি আরও বলেন: আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের বাড়ি বাড়ি যাবেন। সবাইকে শেখ হাসিনার উন্নয়নের কথা বলবেন। সবাইকে ভোট কেন্দ্রে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে।

যোগ করেন: উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। বর্তমানে মেট্রোরেল, বাস র‌্যাপিড ট্রানজিট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পাতাল রেলসহ অসংখ্য উন্নয়ন প্রকল্প প্রায়ই শেষের পথে।

এস এম কামাল হোসেন বলেন: নৌকায় ভোট দিয়ে এই দেশের মানুষ কখনো প্রতারিত হয়নি। নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দেওয়ার কারণে পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে। নৌকায় ভোট দিছে বিধায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে, বছরের শুরুতে ৩৪ কোটি নতুন বই উপহার দেওয়া হচ্ছে। নৌকায় ভোট দেওয়ার কারণে পৃথিবীর বুকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। নৌকায় ভোট দেওয়ার কারণে এদেশের বিধবারা ভাতা পান, বয়স্করা পান, পঙ্গুরা ভাতা পান, মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়।এছাড়া অসংখ্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

Reneta

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. আজমত উল্লা খানসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএস এম কামাল হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম‍োখা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শুক্র-শনিবার খোলা থাকবে

পরবর্তী

বুসকেটসকে ‘১০-এ-১০’ দিলেন মেসি

পরবর্তী
মেসি ও বুসকেটস ফুটবল ম্যাচে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুসকেটসকে ‘১০-এ-১০’ দিলেন মেসি

চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে বিভিন্ন মানুষ ও একটি লিপস্টিকের ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকের অনুরোধ, ঈদে ‘ফিমেল ৩’ নিয়ে আসছেন অমি

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT