চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সব শাখা কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সমন্বয়ক রিফাত রশিদ।

সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, সম্প্রতি কয়েকটি ঘটনায় দেখা গেছে, আমাদের সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালানোর চেষ্টা করা হয়েছে। আমরা আগেই সতর্ক করেছিলাম যে, এই প্ল্যাটফর্মে কোনো অনৈতিক কার্যকলাপ বরদাশত করবে না। কিন্তু দুঃখজনকভাবে কিছু ব্যক্তি ও রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এমন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এমনকি সংগঠনের কিছু সদস্য বিপথগামী হয়ে পড়েছে।

তিনি জানান, সংগঠনের অর্গানোগ্রামের জরুরি বৈঠকে উপস্থিত চার সদস্যের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিফাত রশিদ আরও বলেন, আজ ২৭ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব জেলা ও শাখা কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কেউ কোনো অনৈতিক কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই। প্রয়োজনে আমরা আইন অনুযায়ী পূর্ণ সহযোগিতা করব।

Reneta

সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও কাঠামো কেমন হবে, সে বিষয়ে শিগগিরই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলেও জানান রিফাত রশিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেন্দ্রীয় কমিটিকেন্দ্রীয় কমিটির সভাপতিবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরিফাত রশিদসব কমিটি কার্যক্রম স্থগিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT