বিনোদন

যুক্তরাষ্ট্রে পুরস্কৃত নৃত্যশিল্পী আলিফ

নৃত্যশিল্পী আলিফ পুরস্কার গ্রহণ করছেন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিফ একটি পুরস্কার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজন ‘আনন্দমেলা’। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে কয়েক হাজার বাঙালির সমাবেশ ঘটে।

প্রতিবারই এতে অংশ নেন বাংলাদেশের একঝাঁক তারকাশিল্পী। প্রবাসী আমেরিকানদের নেচে গেয়ে মাতিয়ে আসেন তারা। ২০ ও ২১ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে আনন্দমেলার এবারের আয়োজন। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন মার্কিন কংগ্রেস সদস্য জোডি চো এবং মেয়র ভারগেস মাইকেল।

নৃত্যশিল্পী আলিফ যুক্তরাষ্ট্রে পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ তারকাবহুল এই আয়োজনে প্রথমবার আমন্ত্রিত হয়েই বেস্ট ড্যান্সার এ্যান্ড কোরেওগ্রাফার অ্যওয়ার্ড পেলেন মোফাসসাল আলিফ।

পুরস্কার পেয়ে এই নৃত্যশিল্পী বলেন, সে এক অসাধারণ অনুভুতি! ময়মনসিংহের একটা প্রত্যন্ত গ্রাম থেকে আজ আমি আমেরিকায়, যেটা আমার নাচের জন্যই হয়েছে। যারা বলতো নাচ করে কী হবে, তারা অনুপ্রাণিত হবে হয়তো।

নাচ নিয়ে বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণের জন্য আগামি ১ মাস আলিফ অবস্থান করবেন যুক্তরাষ্ট্রে।

বিষয়:আলিফ নাচ নৃত্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…