বিনোদন

চলে গেলেন কিংবদন্তী সংগীত পরিচালক আলম খান

প্রখ্যাত সংগীত পরিচালক আলম খান স্মরণে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র ও সংগীতের কিংবদন্তী আলম খান এর ছবি, যিনি বাংলাদেশের সংগীত জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিংবদন্তী সংগীত পরিচালক, অসংখ্য কালজয়ী গানের সুরকার আলম খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা ১১টা ৩২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গেছেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে সংগীতশিল্পী আরমান খান। তিনি দীর্ঘদিন ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন।

আরমান জানান, আব্বার জানাজার সময় চ্যানেল আইয়ে বিকেল ৪টা ৩০ মিনিট এবং বিএফডিসি বাদ আসর।

‘ওরে নীল দরিয়া’, ‘হায়রে মানুষ, রঙিন ফানুস’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘চাঁদের সাথে দেব না’, কী জাদু করিলা’সহ অসংখ্যা জনপ্রিয় গানের সুরকার ছিলেন আলম খান।

আলম খান ১৯৪৪ সালে সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আফতাব উদ্দিন খান ছিলেন সেক্রেটারিয়েট হোম ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ও মা জোবেদা খানম ছিলেন গৃহিণী। আলম খান ১৯৬৩ সালে রবিন ঘোষের সহকারী হিসেবে ‘তালাশ’ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন। তিনি পপসম্রাট আজম খানের বড় ভাই।

বিষয়:আজম খান আলম খান সুরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…