চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে আসছেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

গতবছর ডিসেম্বরে রেড বুলের বিজ্ঞাপনী প্রচারণার অংশ হয়ে ভারতে এসেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। আবারও ভারতের মাটিতে পা রাখতে চলেছেন তিনি। এবার কোনো প্রচারণার অংশ হয়ে নয়। নেইমার ভারতে আসবেন খেলতে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে মুম্বাই সিটি এফসির বিপক্ষে ভারতে অ্যাওয়ে ম্যাচ খেলবে নেইমারের ক্লাব আল হিলাল।

সপ্তাহখানেক আগে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল আল হিলাল। চারবার জিতেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট।

২০২৩-২৪ আসরেও মূলপর্বে জায়গা করে নিয়েছে ক্লাবটি। সেখানে গ্রুপপর্বে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে ভারতের মুম্বাই সিটি এফসিকে। ‘ডি’ গ্রুপে বাকি দুদল ইরানের এফসি নাসাজি মাজানদারান ও উজবেকিস্তানের পিএফসি নাভবাহোর নামানগান।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ড্র হয়েছে। পাঁচটি গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে মোট ২০ দল। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপপর্বের লড়াই। গ্রুপপর্বের ম্যাচগুলো ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ হবে। ম্যাচের দিনক্ষণ এখনও জানায়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

এবারের আসরে গ্রুপপর্ব থেকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হবে। আগে এই প্রতিযোগিতায় চারজন বিদেশি খেলানো গেলেও এবার একাদশে ছয়জন বিদেশি খেলাতে পারবে দলগুলো।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরও। ‘ই’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইরানের পার্সেপোলিস, তাজিকিস্তানের এফসি ইস্টিকলাল ও কাতারের আল দুহাইল এসসি।

Reneta

পুনেতে শিবাজি ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে আল হিলালকে আতিথ্য দেবে মুম্বাই সিটি এফসি। ক্লাবটির ঘরের মাঠ মুম্বাই ফুটবল অ্যারেনায় নির্মাণকাজ চলায় আগে জানিয়েছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ পুনেতে খেলবে তারা। গত মৌসুমে ভারতের সুপার লিগ শিল্ড জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় মুম্বাই এফসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল ইত্তিহাদআল হিলালআল-নাসেরএএফসি চ্যাম্পিয়ন্স লিগনেইমারশারজাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT