চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিংহাম এগেইন’ এ ‘সূর্যবংশী’ হয়ে ফিরছেন অক্ষয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৩
অন্যান্য, বিনোদন
A A

কদিন আগেই প্রকাশ্যে এসেছে বলিউডের পুলিশি অ্যাকশন সিনেমার অন্যতম প্রবর্তক পরিচালক রোহিত শেঠির আসন্ন ছবি ‘সিংহাম এগেইন’এর দু’দুটি চরিত্রের লুক। যার একটি ছিল শক্তি শেঠি রূপে দীপিকা পাডুকোন এবং অপরটি সিম্বা রূপে রণবীর সিং।

সেই রেশ কাটতে না কাটতেই এবার পরিচালক রোহিত শেঠি প্রকাশ্যে আনলেন আসন্ন ছবিটির আরেক চরিত্র ‘সূর্যবংশী’কে। যে রূপে দেখা মিললো বরাবরের মতই অক্ষয় কুমারের। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘সিংহাম এগেইন’এ অক্ষয়ের লুকটি প্রকাশ্যে এনে এর ক্যাপশনে রোহিত শেঠি লেখেন যে, ‘সিংহাম এগেইন’ এ আমরা শুধু তাই করছি যা আমাদের ভক্তরা চায়। অক্ষয় কুমার ও একটি হেলিকপ্টার।

তিনি আরও লেখেন, “আজ ‘সূর্যবংশী’ সিনেমার দুই বছর পূর্তি। আর ‘সূর্যবংশী’ সিনেমার বিশেষ এই দিনেই বীর সূর্যবংশী ‘সিংহাম এগেইন’ সিনেমার সাথে যোগদান করছেন।”

অজয় দেবগণ অভিনীত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সিংহাম’ এর প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহাম রিটার্নস’। এ ফ্র্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহাম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন অজয়। এবার নির্মিত হচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। যেখানেও প্রধান চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে।

সেই সঙ্গে আরও দেখা যাবে রণবীর সিং, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন ও কারিনা কাপুর খানকে। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: বলিউড হাঙ্গামা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'সিংহাম এগেইন'‘সূর্যবংশী’অক্ষয় কুমারদীপিকা পাড়ুকোনরণবীর সিংরোহিত শেঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬

মালয়েশিয়ায় শ্রমবাজার চালু ও অর্থনৈতিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর আহ্বান

জুন ২২, ২০২৬

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি গুড়

জুন ২২, ২০২৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

জুন ২২, ২০২৬

চোট ও চোট শঙ্কায় ব্রাজিলের ৭ জন অনুশীলনে অনুপস্থিত

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT