চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধুত্বে চিড়, পরেশ রাওয়ালের বিরুদ্ধে অক্ষয়ের মামলা?

‘হেরা ফেরি ৩’ থেকে সরে যাওয়ায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটির মামলা করার সিদ্ধান্ত অক্ষয়ের প্রযোজনা সংস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ২০, মে ২০২৫
বিনোদন
A A
পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার সিনেমার দৃশ্য, দুই তারকার মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

দিন কয়েক আগেই পরেশ রাওয়াল জানিয়ে দিয়েছিলেন, তাকে দেখা যাবে না ‘হেরা ফেরি ৩’ ছবিতে। কোন মত বিরোধ নয়, ব্যক্তিগত কারণেই নাকি সরে দাঁড়িয়েছেন ‘হেরা ফেরি’-র অপরিহার্য চরিত্র ‘বাবুরাম’। আর তার পরেই চমকে দিলেন স্বয়ং অক্ষয় কুমার।

জানা গেছে, পরেশের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকার মামলা করতে চলেছেন তিনি। অক্ষয়ের প্রযোজনা সংস্থা ‘কেপ অব গুড ফিল্মস’-এর তরফে পরেশকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অপেশাদারিত্বের কারণে প্রযোজনা সংস্থার ক্ষতি, ‘হেরা ফেরি ৩’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েও তা ভঙ্গ করা, শুটিং শুরুর পর সরে দাঁড়ানোর অভিযোগ তোলা হয়েছে পরেশের বিরুদ্ধে।

গত সপ্তাহেই পরেশ জানিয়ে দিয়েছিলেন, তিনি এই কমেডি ছবিতে অভিনয় করছেন না। কারণ হিসাবে তেমন স্পষ্ট কিছু না জানালেও বুঝিয়ে দিয়েছিলেন, তার ভাল লাগছে না কাজ করতে। আর তার পরেই অনুরাগীদের মধ্যে ছবি নিয়ে উৎসাহে ভাটা পড়ে।

Banglabid

‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্জাইজির তৃতীয় ছবিটি পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। তবে এবার প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে স্বত্বাধিকার কিনে নিয়েছিলেন অক্ষয়। তৃতীয় ছবিটি তার প্রযোজনায় তৈরি হচ্ছিল।

অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালকে নিয়ে শুটিং শুরু হয়ে গিয়েছিল গত এপ্রিল মাসেই। এরই মধ্যে হঠাৎ পরেশ ঘোষণা করেন তিনি সরে দাঁড়াচ্ছেন। স্পষ্ট করে দেন, কাজ নিয়ে বা অর্থ সংক্রান্ত কোন মতবিরোধ ঘটেনি তার সঙ্গে। সূত্রের খবর, প্রায় তিনগুণ পারিশ্রমিক পাচ্ছিলেন পরেশ এই ছবির জন্য।

আইনি পরামর্শদাতাদের একটি সূত্র দাবি করেছে, “পরেশ পেশাগত এবং বাণিজ্যিক নীতি লঙ্ঘন করেছেন। কাজ যদি করতে না চান, তাহলে আইনি চুক্তি সই করার আগেই তা জানাতে পারতেন। প্রযোজক ইতিমধ্যেই বহু টাকা খরচ করে ফেলেছেন শুটিংয়ের জন্য।” ওই সূত্রের দাবি, “হলিউডের মতো বলিউড তারকাদেরও বোঝার সময় হয়েছে প্রযোজক তাদের মর্জি মতো অর্থ খরচ করতে বসে নেই।”

Reneta

৩৫ বছরের বলিউড জীবনে এই প্রথম কোন সহকর্মীর বিরুদ্ধে মামলা করছেন খিলাড়ি কুমার। তবে পরেশের জীবনে এমন হঠাৎ সরে আসার ঘটনা নতুন নয়। এর আগেও তিনি ২০২৩ সালে ‘ওহ মাই গড ২’ ছবি থেকেও সরে এসেছিলেন। সে বার তিনি দাবি করেছিলেন, তার চিত্রনাট্য পছন্দ হচ্ছে না।

২০০৯ সালেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কথা দিয়ে কথা না রাখার। সেবার তিনি সরে এসেছিলেন শাহরুখ খানের ‘বিল্লু বারবার’ থেকে। ঘটনাচক্রে সে ছবির পরিচালকও ছিলেন প্রিয়দর্শন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'হেরা ফেরি ৩'অক্ষয় কুমারপরেশ রাওয়াল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি’— কারামুক্ত হয়ে ফারিয়া

পরবর্তী

ঢাকায় টার্কিশ এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ

পরবর্তী
টার্কিশ এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় টার্কিশ এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিটের আদেশ আগামীকাল

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT