বিনোদন

কোটি টাকার ফ্ল্যাট বিক্রি করলেন অক্ষয়!

অক্ষয় কুমার একটি অনুষ্ঠানে উপস্থিত, হাসিমুখে ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয় কুমার একটি অনুষ্ঠানে উপস্থিত, হাসিমুখে ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড তারকাদের বিলাসবহুল ফ্ল্যাট কেনা-বেচা এখন আর নতুন কোন সংবাদ নয়। প্রায় সময়ই অনেক তারকা যেমন নতুন ফ্ল্যাট কিনেন, তেমনি পুরোনো ফ্ল্যাটও বিক্রি করেন।

এবার তারকা অভিনেতা অক্ষয় কুমার প্রায় দুই কোটি টাকা লাভে নিজের আন্ধেরির ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন! যা কিনেছেন সংগীত পরিচালক ডাবু মালিক।

জানা গেছে, ২০১৭ সালের নভেম্বরে আন্ধেরির পশ্চিমে অবস্থিত ১২৮১  বর্গফুট কার্পেট এলাকা এবং ৫৯ বর্গফুটের একটি ব্যালকনি এলাকা জুড়ে ফ্ল্যাটটি ৪.১২ কোটি টাকায় ক্রয় করেছিলেন অক্ষয়। যা এবার ৬ কোটি টাকায় ডাবুর কাছে বিক্রি করলেন তিনি।

মিডিয়া রিপোর্ট অনুসারে, অক্ষয় কুমার এবং ডাবু মালিকের মধ্যে এই চুক্তি গত ১২ আগস্ট ২০২২-এ সই হয়েছিল।

আন্ধেরির পশ্চিমে ছাড়াও বোরিভালি, মুলুন্ড এবং জুহুতেও অক্ষয় কুমারের কিছু সম্পত্তি রয়েছে। এছাড়াও তিনি ভারতের সর্বাধিক করদাতা হিসেবেও বিবেচিত।

বিষয়:অক্ষয় কুমার বলিউড অভিনেতা বিলাসবহুল ফ্ল্যাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…