চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলে লোক নেই, বাতিল হলো অক্ষয়ের সিনেমার শো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৮, জুন ২০২২
বিনোদন
A A

কিছুদিন আগেও অক্ষয়কে ‘হিট মেশিন’ বলা হতো। অক্ষয় সিনেমা করলেই সেটি ব্যবসাসফল হবে, এমনটাই মনে করতেন নির্মাতারা। তবে সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না অভিনেতার। ফ্লপের খাতায় নাম লেখাতে চলেছে বড় বাজেটের ‘সম্রাট পৃথ্বীরাজ’।

বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির বেশ কয়েকটি শো বাতিল হয়েছে দর্শকের অভাবে। যে শোগুলো বাতিল হয়নি, সেগুলোতেও দর্শকের সংখ্যা দশের কম।

মুক্তির প্রথম দিনে ‘সম্রাট পৃথ্বীরাজ’ আয় করেছে ১০.৭০ কোটি রূপি। দ্বিতীয় দিনে ১২.৬০ কোটি আয় করেছে। রবিবার আয় করেছে ১৬.১০ কোটি। অর্থাৎ প্রথম তিন দিনের আয় ৩৯.৪০ কোটি রূপি। সমসাময়িক সময় মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভুল ভুলাইয়া টু’ প্রথম তিন দিনে আয় করেছে ৫৫ কোটি রূপি।

বলিউড হাঙ্গামায় বলা হয়েছে, এই ছবি মুম্বাইয়ের দর্শক টানতে পারছে না। কোনো টিকেট বিক্রি না হওয়ায় শো বাতিল হচ্ছে। মঙ্গলবার সর্বসাকুল্যে ৪.২৫ কোটি রূপি ব্যবসা করেছে ছবিটি। তাই ২০০ কোটি রূপি বাজেটের এই ছবি মূলধন তুলে আনতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও মানুশি চিল্লারের ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’। হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ছবিটি। অক্ষয়-মানুশি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত ও সোনু সুদ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারমুম্বাইসম্রাট পৃথ্বীরাজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT