বিনোদন

অক্ষয়ের ‘সারফিরা’ লুক চমকে দিল ভক্তদের!

অক্ষয় কুমার নতুন সিনেমা সারফিরা এর লুক দেখছেন ভক্তরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয় কুমার নতুন সিনেমা সারফিরা এর লুক প্রকাশ, ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অক্ষয় কুমারের বয়স ৫৮, তা বুঝার কোনো উপায় নেই অভিনেতার ‘সারফিরা’ ছবির লুকে। অভিনেতা ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন, যা দেখে মুগ্ধ ভক্তরা।

খোঁচাখোঁচা দাড়ি, ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল আর সানগ্লাসে একদম ‘হ্যান্ডসাম’ লুকে পাওয়া গেল অক্ষয়কে। বয়স যে শুধুই একটা সংখ্যা তা এই ছবির ফার্স্ট লুকে আবারও প্রমাণ করে দিয়েছেন অভিনেতা।

২০২০ সালে সুধা কোঙ্গারার তামিল ভাষায় সুরারাই পোট্রুর নামের একটি ছবি করেন, সেটির অফিসিয়াল রিমেক ‘সারফিরা’। জি আর গোপীনাথের স্মৃতিকথা সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি অবলম্বনে নির্মিত এই ছবি। অক্ষয়কে ছবিতে এমন এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে, যিনি স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের একটি বিমান সংস্থা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।

১৬ই জুন প্রকাশ্যে আসবে ‘সারফিরা’র ট্রেলার। আগামী ১২ই জুলাই মুক্তি পাবে এই ছবি। ছবিতে অক্ষয় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাসের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

বিষয়:সারফিরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…