চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সারফিরা’-কে ক্যারিয়ার সেরা সিনেমা বললেন অক্ষয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৪
বিনোদন
A A

মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত আসন্ন সিনেমা ‘সারফিরা’। যেটি হতে যাচ্ছে তার ফিল্ম ক্যারিয়ারের ১৫০ তম সিনেমা! সেই সিনেমাকেই এবার নিজের ক্যারিয়ারের সেরা সিনেমার তকমা দিলেন অভিনেতা নিজেই।

ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অক্ষয়ের আসন্ন সিনেমা ‘সারফিরা’। যেটি কিনা চলতি বছরে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হয়েছে। তারই প্রচারণায় কদিন থেকেই দিল্লি, পুনেসহ বেশ কিছু শহরে গিয়েছেন অক্ষয়। সেখানে গিয়েই নিজের আসন্ন সিনেমা সম্পর্কে মুখ খুলেন তিনি।

অক্ষয় জানান, এটি আমার ক্যারিয়ারে ১৫০ তম ছবি এবং আমি সত্যিই বিশ্বাস করি যে এটি এখন পর্যন্ত আমার সেরা কাজ৷ আমি পরিচালক সুধার প্রতি কৃতজ্ঞ আমাকে এই প্রকল্পে যুক্ত করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য।

২০২০ সালে সুধা কোঙ্গারার তামিল ভাষায় সুরারাই পোট্রুর নামের একটি ছবি করেন, সেটির অফিসিয়াল রিমেক ‘সারফিরা’। জি আর গোপীনাথের স্মৃতিকথা সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি অবলম্বনে নির্মিত এই ছবি। অক্ষয়কে ছবিতে এমন এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে, যিনি স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের একটি বিমান সংস্থা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।

আগামী ১২ জুলাই মুক্তি পাবে এই ছবি। ছবিতে অক্ষয় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাসের মতো অভিনেতা-অভিনেত্রীরা।- বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারসারফিরাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT