চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্ষয়ের ছবি দেখতে হলে যাচ্ছে না দর্শক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
বিনোদন
A A
অক্ষয়ের ছবি দেখার জন্য দর্শকরা অপেক্ষা করছে, সিনেমা হলে প্রবেশে বাধা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (১২ জুলাই) মুক্তি পেয়েছে ‘সারফিরা’। এটি অক্ষয়ের ফিল্ম ক্যারিয়ারের ১৫০ তম সিনেমা! ছবিটি বক্স অফিসে প্রথম দিন ভারতে আয় করেছে মাত্র ২.৪০ কোটি রুপি, যা অভিনেতার ক্যারিয়ারের গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন!

‘সারফিরা’ ২৫০০টি পর্দায় মুক্তি পেলেও দর্শকের অভাবে প্রথম দিনের পর অনেক জায়গাতেই শো-বন্ধ হয়ে গেছে। অনেক সিনেমা হলই ‘সারফিরা’ সরিয়ে আবার ‘কল্কি ২৮৯৮’ উঠিয়েছে।

‘বেল বটম’, ‘সেলফি’ এবং ‘মিশন রানীগঞ্জ’র পরে ‘সারফিরা’ চতুর্থ ছবি যেটি ৩ কোটি রুপির নিচে আয় করেছে মুক্তির প্রথম দিন। চলতি বছর ঈদে মুক্তি পাওয়া অক্ষয়-টাইগারের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুক্তির প্রথম দিন ১৫.৬৫ কোটি রুপির ব্যবসা করেছিল।

Banglabid

শেষ অক্ষয়ের হিট সিনেমা ছিল ‘ওএমজি টু’। সিনেমাটি ২০২৩ সালে আগস্ট মাসে এসেছিল, লড়াই করেছিল ‘গদর টু’-এর সাথে।

২০২০ সালে সুধা কোঙ্গারার তামিল ভাষায় নির্মাণ করেন ‘সুরারাই পোট্রু’। এই সিনেমার অফিসিয়াল হিন্দি রিমেক ‘সারফিরা’। তামিল সিনেমায় অভিনয় করেছিলেন সুরিয়া। ‘জি আর গোপীনাথের স্মৃতিকথা সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

এই সিনেমায় অক্ষয়কে এমন এক ব্যক্তির চরিত্রে দেখা গেছে, যিনি স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের একটি বিমান সংস্থা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাসের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

Reneta

‘সারফিরা’র পরে অভিনেতাকে দেখা যাবে ‘খেল খেল মে’, ‘স্কাই ফোর্স’, ‘সিংহাম এগেইন’, ‘জলি এলএলবি থ্রি’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘শংকারা’, ‘হেরা ফেরি থ্রি এবং ‘হাউজফুল ফোর’-এ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয়অক্ষয় কুমারবক্স অফিসবলিউডসারফিরাসিনমো
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT