চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ২০, মে ২০২৫
কর্পোরেট নিউজ, স্বাস্থ্য
A A
চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার এবং একেএস ফার্মেসির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এ. কে. শামসুদ্দিন খান।

মঙ্গলবার (২০ মে) এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডেনমার্কের ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ এর পক্ষ থেকে বিশেষ অতিথি ছিলেন ক্লাউস প্রেবেনসেন। এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সামানজার এস. খান। অনুষ্ঠান পরিচালনা করেন একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল এমরান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা চকরিয়া ও তার আশপাশের অঞ্চলের দ্রুত উন্নয়নশীল অবস্থার কথা তুলে ধরে বলেন, সময়ের সাথে সাথে চকরিয়া একটি উদীয়মান এলাকায় রূপান্তরিত হচ্ছে, যেখানে আধুনিক নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সাম্প্রতিক সময়ে এখানকার জনসংখ্যা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে, যার ফলে এখানকার মানুষের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে।

তিনি বলেন, এই এলাকায় আধুনিক, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি চকরিয়া, মহেশখালী, মাতারবাড়ি, বদরখালী ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে আরও উন্নত, সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আইএফইউ একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সংস্থা, যারা বাংলাদেশজুড়ে ১০০টিরও বেশি নতুন ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠায় সহযোগিতা করছে। এই উদ্যোগ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা সরবরাহের পথ উন্মোচন করবে।

আইএফইউ-এর ইনভেস্টমেন্ট ডিরেক্টর ক্লাউস প্রেবেনসেন বলেন, একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের সাথে আমাদের অংশীদারিত্বের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী ও মানসম্মত ওষুধ এবং ডায়াগনস্টিক সেবা পৌঁছে দেওয়া। আজ চকরিয়ায় উদ্বোধন হওয়া এই ডায়াগনস্টিক সেন্টার আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ। এই যৌথ উদ্যোগের ফলে মানুষের কাছে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা এদেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে চাই।

বক্তারা বলেন, একেএস খান ফার্মাসিটিক্যালস লিমিটেডের এই উদ্যোগ চকরিয়ার মহেশখালী, মাতারবাড়ি, বদরখালী ও আশপাশের অঞ্চলের স্থানীয় জনগণের জন্য উন্নত ডায়াগনস্টিক সেবা, মানসম্মত ওষুধ এবং নির্ভরযোগ্য পরামর্শ সরবরাহ করবে, যা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। তারা আশা প্রকাশ করেন যে, উদ্যোগটি এই সকল অঞ্চলের স্বাস্থ্যসেবা খাতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা একেএস ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসির বিভিন্ন ইউনিট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগ: চকরিয়ায় একেএসচকরিয়ায় একেএস ডায়াগনস্টিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেন্ট্রাল রোডে যুবককে কোপানোর ঘটনায় মামলা

পরবর্তী

শিবলির সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও বোলিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিবলির সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ঢাকা অচলের হুঁশিয়ারি, বিশাল জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবারের মধ্যে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা না আসলে ঢাকা অচলের হুঁশিয়ারি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT