বিনোদন

সবচেয়ে বেশি কর দিয়েছেন অক্ষয়, পেলেন বিশেষ সম্মানপত্র

অক্ষয় কুমার ভট্টাচার্যকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয় কুমার ভট্টাচার্যকে বিশেষ সম্মাননা পত্র প্রদান করা হচ্ছে, যা বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তির জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের বিনোদন জগতে সবচেয়ে বেশি কর দিয়েছেন অক্ষয় কুমার। গত ৫ বছর ধরে এই রেকর্ড ধরে রেখেছেন অভিনেতা। কর বিভাগের তরফ থেকে অভিনেতাকে দেওয়া হয়েছে বিশেষ সম্মানপত্র।

বর্তমানে ছবির শুটিং-এর কাজে ইংল্যান্ডে রয়েছেন অক্ষয় কুমার। তাই অভিনেতার তরফ থেকে সম্মানপত্র গ্রহণ করেছে তার টিম।

ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলায় প্রকাশিত খবরে বলা হয়েছে, বলিউডে অক্ষয়ের ছবির সংখ্যা সবচেয়ে বেশি। তার করা বিজ্ঞাপনের সংখ্যাও অনেক। সব মিলিয়ে তার আয়ও অনেক বেশি। আর তাই তার করও বেশি।

অক্ষয়কে সর্বশেষ দেখা গেছে ‘সম্রাট পৃথ্বীরাজ’-এ। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে অভিনেতার একাধিক ছবি। তার মাঝে ‘রক্ষা বন্ধন’, ‘রামসেতু’, ‘সেলফি’ অন্যতম। এছাড়াও তার হাতে রয়েছে ‘ওহ মাই গড ২’।

বিষয়:অক্ষয় কুমার কর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…