চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রাম-২ আসনে নৌকার প্রার্থী হতে চান আকবর আলী সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৩
রাজনীতি
A A
আকবর আলী সরকার কুড়িগ্রাম-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়তে প্রস্তুত কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি আকবর আলী সরকার। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভিশনকে সামনে রেখে নিজ সংসদীয় কুড়িগ্রাম-২ আসনে তিনি তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। 

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আকবর আলী সরকার বলেন, আমি এই প্রথমবারের মতো দলীয় মনোনয়ন চাইবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কন্যা আমার সকল বিষয় বিবেচনা করে আমাকে মূল্যায়ন করলে জনগণ আগামী নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে আমার পক্ষে ব্যাপক গণজোয়ারের সৃষ্টি করবে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমার বিজয়ে একজোট হয়ে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।

আকবর আলী সরকার ১৯৬৭ সালে কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছাত্রলীগের সাধারণ সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর ১৯৬৯ সালে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সদস্য হন। তিনি ‘৬৯ এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন এবং ‘৭০ এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বিভিন্ন নির্বাচনী সভা ও সমাবেশে সরসরি অংশগ্রহণ করেন। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় ‘৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিজ এলাকায় মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য ও সহায়তা করেন।

Banglabid

দেশ স্বাধীন হবার পর ‘৭২ সালে রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠনে সরাসরি উপস্থিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর দিক নির্দেশনামূলক বক্তব্য শোনেন। এরপর ‘৭৩ সালে তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের শ্রম বিষয়ক সম্পাদক মনোনীত হন। পরবর্তীতে ‘৭৫ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার বন ও পরিবেশ বিষক সম্পাদক মনোনীত হয়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেন।

এরই ধারাবাহিকতায় তিনি নাজিম খান ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ১৯৮১ সালে সাংগঠনিক সম্পাদক, ৮৪ সালে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৯১ সালে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই ইউনিয়নে ২০০৫ সালে কাউন্সিলে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনকালীন সভাপতির মৃত্যুর পর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন।

একই সময় তিনি রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পরবর্তীতে যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতির পিতার কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সাল থেকে এখন পর্যন্ত তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্বে আসীন করেছেন।

Reneta

তিনি বিগত তিন বছর ধরে ধারাবাহিকভাবে শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের স্থিরচিত্র সম্বলিত লিফলেট বিতরণ করে ২০২৪ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে টানা চতুর্থ মেয়াদের বিজয়ী করার জন্য কাজ করে আসছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবর আলী সরকারকুড়িগ্রাম-২ আসননৌকানৌকার প্রার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যাদের কাঁধে ফাইনালের দায়িত্ব

পরবর্তী

ডোনাল্ড লু’র চিঠির উত্তর দিয়েছে আওয়ামী লীগ

পরবর্তী
আওয়ামী লীগের নেতারা ডোনাল্ড লু’র চিঠির উত্তর দিচ্ছেন, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড লু’র চিঠির উত্তর দিয়েছে আওয়ামী লীগ

উপকূল অতিক্রম করে দুর্যোগের মহিলি এখন গন্তব্যে নিদ্রাময়. Channel i News - চ্যানেল আই নিউজ

উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মিধিলি

সর্বশেষ

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT