চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিভোর্স জল্পনার মাঝেই জলসায় দেখা গেল ঐশ্বরিয়াকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

দীর্ঘদিন পর সোমবার অমিতাভ বচ্চনের বাসভবন জলসায় গিয়েছেন ঐশ্বরিয়া। এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন, তবে কি মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরলেন অভিনেত্রী?

অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে বেশ কয়েক মাস ধরেই অশান্তির ছায়া। বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়ার। মেয়েকে নিয়ে আলাদা থাকছেন তিনি। বিয়ের ১৬ বছর অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ে ভাঙা নিয়ে চলছে জল্পনা। সম্প্রতি বিয়ের আংটি ছাড়াই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন অভিষেক, যা গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে।

এর মাঝেই সোমবার দীর্ঘসময় পর জলসায় ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্য বচ্চনের দেখা মিলল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে গাড়ি থেকে নামছেন ঐশ্বরিয়া ও আরাধ্য। স্কুল ইউনিফর্মে দেখা গেছে আরাধ্যকে। ঐশ্বরিয়া পরেছেন সবুজ রঙের পোশাক।

মা-মেয়ে জলসার বাইরে দাঁড়িয়ে থাকা ফটোগ্রাফারদের ক্যামেরায় পোজ দেননি। ঐশ্বরিয়াকে বিষণ্ণ দেখাচ্ছিল। তড়িঘড়ি করেই তারা বাড়ির ভেতরে ঢুকে গেছেন।

২০০৭ সালে ঐশ্বরিয়াকে বিয়ে করেন অভিষেক। ২০১১ সালে তাদের কন্যা সন্তান আরাধ্যর জন্ম হয়।

 

View this post on Instagram

 

A post shared by 👸 Aishwarya Rai Bachchan (@aishwaryarai_only)

Reneta

সূত্র: এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেকআরাধ্যঐশ্বরিয়াজলসা
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT