আন্তর্জাতিক

রাতেও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

গাজায় ইসরায়েলি বিমান হামলার ফলে ধ্বংসস্তূপ ও আহত মানুষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাতেও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিচ্ছিন্নভাবে পাল্টা হামলা চালাচ্ছে হামাস। শনিবার থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে ৯শ’র বেশি ইসরায়েলি এবং ৬শ’ ৯০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে গাজা সীমান্তে রেকর্ড ৩ লাখ রিজার্ভ ফোর্স মোতায়েন করেছে ইসরায়েল। গাজা উপত্যকাকে পুরোপুরি দখলে নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তেল আবিবকে সহায়তা দিতে ভ‚মধ্যসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ইসরায়েল উপকূলের দিকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইসরায়েলে শান্তি প্রতিষ্ঠার জন্য আলাদা প্যালেস্টাইন রাষ্ট্র গঠন হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান। ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘ মহাসচিবের প্রতি অনুরোধ জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পরিস্থিতি পর্যালোচনায় আগামীকাল কায়রোতে জরুরি বৈঠকে বসছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা

বিষয়:ইসরাইল ইসরায়েল বিমান হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…