চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজই সম্পন্ন হবে ঐন্দ্রিলার শেষকৃত্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২২
বিনোদন
A A

আজই শেষকৃত্য হবে প্রয়াত ঐন্দ্রিলা শর্মার। হাওড়ার বেসরকারি হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কলকাতার বাড়িতে। সেখান থেকে স্টুডিওতে নিয়ে যাওয়া হবে তার দেহ।

সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন তার সহকর্মীরা। এরপর সন্ধ্যায় তার  মরদেহ নিয়ে যাওয়া হবে শ্মশানে।

হাওড়ার ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকাল ৪টা নাগাদ তার মরদেহ বের করা হবে। প্রথমে ঐন্দ্রিলার দেহ নিয়ে যাওয়া হবে তার কুঁদঘাটের বাড়িতে। কুঁদঘাটের আইভরি টাওয়ারে থাকতেন ঐন্দ্রিলা। সেখান থেকে বিকাল ৫টা নাগাদ ঐন্দ্রিলার দেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিওতে।

স্টুডিও থেকে সন্ধ্যা ৬টা নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে শেষকৃত্যের জন্য। জানা গেছে, ঐন্দ্রিলার কুঁদঘাটের আইভরি টাওয়ারের বাড়িতে বিকাল ৪টায় যাবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে।কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে হার মানতে হলো ঐন্দিলাকে।

সূত্র: আনন্দবাজার 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐন্দ্রিলাঐন্দ্রিলা শর্মাশেষকৃত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT