চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবর-রিজওয়ানের জুটিতে বড় স্কোরের ইঙ্গিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের হাইভোল্টেজ ম‍্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মোহাম্মাদ রিজওয়ান এবং বাবর আজমের জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২৭ ওভারে ২ উইকেটে ১৩১ রান।

রিজওয়ান ৩৭ ও বাবর ৩৭ রানে ক্রিজে আছেন। তৃতীয় উইকেটে এ দুই ব্যাটার যোগ করেছেন ৫৮ রান।

ব্যাট হাতে ছন্দেই ছিলেন ইমাম উল হক। ভারতীয় বোলারদের সামলে তুলছিলেন রান। ইনিংসটা অবশ্য বড় করতে পারেননি পাকিস্তানি ওপেনার। জাসপ্রীত বুমরাহর বলে লোকেশ রাহুলের গ্লাভসবন্দি হওয়ার আগে ৩৮ বলে ৬ চারে করেন ৩৬ রান।

মোহাম্মাদ রিজওয়ান এক রান করেই আউট হওয়া থেকে রক্ষা পান। আম্পায়ার রবীন্দ্র জাদেজার এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিলেও রিভিউ দেন রিজওয়ান। টিভি রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্প মিস করছিল।

এর আগে বল হাতে খরুচে হলেও ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন মোহাম্মাদ সিরাজ। পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক লেগ বিফোরে কাটা পড়ে ড্রেসিং রুমে ফিরেছেন।

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের দুই ওপেনারের শুরুতেই চার মারার নেশায় পেয়ে বসে। জাসপ্রীত বুমরাহর করা প্রথম ওভারে আসে চার রান। বাউন্ডারি মারেন আবদুল্লাহ শফিক। পরে মোহাম্মাদ সিরাজের করা দ্বিতীয় ওভারে তিনটি চার মারেন ইমাম উল হক। চতুর্থ ওভারের প্রথম বলটি সীমানা ছাড়া করেন শফিক।

Reneta

বল হাতে বুমরাহ অবশ্য পঞ্চম ওভারটিতে পান মেডেন। কমতে থাকে রানের গতি। অষ্টম ওভারে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। শফিক ২৪ বলে ৩ চারে ২০ রান করে সাজঘরে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩পাকিস্তানবাবরভারতরিজওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আম্মারসহ শিবির নেতাকর্মীর হাতে মারধরের শিকার আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর (প্রতিনিধি)।

শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

জুলাই ২৮, ২০২৬

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT