অর্থনীতি

বাংলাদেশে ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগের চুক্তি

বাংলাদেশে ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগের চুক্তি

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগে আধুনিক রাসায়নিক উৎপাদন কারখানা স্থাপন করা হচ্ছে। এ উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ, চীন, কানাডা ও জার্মানির চারটি প্রতিষ্ঠান।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশের এসআর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চীনের পুয়াং ক্লিনওয়ে কেমিক্যালস লিমিটেড, কানাডার কিংস প্যাসিফিক এন্টারপ্রাইজেস লিমিটেড এবং জার্মানির স্টেইনবাখ ক্লোরিন জিএমবিএইচের সঙ্গে এ যৌথ বিনিয়োগ চুক্তি করে।

যৌথ উদ্যোগটির নাম দেওয়া হয়েছে এসআর প্যাসিফিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ট্রাইক্লোরোআইসোসায়ানিউরিক অ্যাসিড বা টিসিসিএ উৎপাদন করবে। পানি পরিশোধনসহ বিভিন্ন শিল্পে এই রাসায়নিক ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

কারখানাটিতে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সরবরাহ করা ক্লোরিন ব্যবহার করা হবে। উৎপাদিত পুরো পণ্যই আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে।

কারখানা স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিকে বাণিজ্যিক উৎপাদন ও রপ্তানি শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের রাসায়নিক উৎপাদন সক্ষমতা বাড়বে। পাশাপাশি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং আন্তর্জাতিক রাসায়নিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হবে।

বিষয়:এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোটি টাকা যৌথ বিনিয়োগ রাসায়নিক কারখানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…