রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আজ সকাল ৯টা ৪০ মিনিটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণবশত অদ্য সকাল ৯টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে।
আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে বলেও জানানো হয়েছে।







