চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় পাঁচ দিনব্যাপী উৎসবের সমাপনী ছবি ‘আগন্তুক’

৮ম টরন্টো মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে রবিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৫
বিনোদন
A A

২৪ আগস্ট শুরু হচ্ছে ৮ম টরন্টো মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসব, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিনে দেখানো হবে বিপ্লব সরকার পরিচালিত আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত সিনেমা ‘আগন্তুক’।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের উৎসবে ২৮টি দেশের ৪৭টি চলচ্চিত্র দেখানো হবে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে কানাডিয়ান নির্মাতা ম্যাথিউ র‌্যাঙ্কিনের চলচ্চিত্র ‘ইউনিভার্সাল ল্যাংগুয়েজ’। ২০২৪ সালে নির্মিত ছবিটি সমালোচক ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

উদ্বোধনী দিনে কানাডার ছবিটি ছাড়াও দেখানো হবে ইরান, জার্মানি ও বাংলাদেশের দুটি স্বল্প ও দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিগুলো হচ্ছে, ইরানের ‘ব্লাইন্ড স্পট’ জার্মানির ‘মাদার লাভ’ এবং বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’।

সমাপনী ছবি ‘আগন্তুক’ প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক এবং বিপ্লব সরকার। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিমসহ অনেকে। চিত্রগ্রহণে ছিলেন মাজাহারুল রাজু, শিল্প নির্দেশনায় প্রতিথযশা শিল্পী ওয়াকিলুর রহমান ও সাদ্দাম খন্দকার জয়, সাউন্ড ডিজাইন করেন সুকান্ত মজুমদার এবং সম্পাদনায় শঙ্খজিত বিশ্বাস ও বিপ্লব সরকার।

এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র আসর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ২০২৩ সালে ‘আগন্তুক’ (দ্য স্ট্রেঞ্জার) এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নে এটি জায়গা করে নেয়। ২০২২ সালে এটি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিল্ম বাজারের ভিউয়িং রুমের রিকমেন্ডস বিভাগে পোস্ট—প্রোডাকশন স্টেজের সেরা চলচ্চিত্র হিসেবে প্রসাদ ল্যাব ডিআই এবং মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন পুরস্কার জিতে নেয়।

‘আগন্তুক’ চলচ্চিত্রটি আন্তর্জাতিক সমালোচকদের ভূয়সী প্রশংসা পায়। ভ্যারাইটি ও স্ক্রিন ডেইলির মতো খ্যাতনামা আন্তর্জাতিক বিনোদন পোর্টালগুলো আগন্তুকের প্রশংসামূলক সমালোচনা প্রকাশ করে।

Reneta

সরকারি অনুদানে নির্মিত এটি বিপ্লব সরকারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তার নির্মিতব্য চলচ্চিত্র ‘দ্য ম্যাজিকাল মেন’ মর্যাদাপূর্ণ আসন্ন এশিয়ান প্রোজেক্ট মার্কেটে জায়গা করে নিয়েছে। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আগামী ২০—২৩ সেপ্টেম্বর এই প্রোজেক্ট মার্কেট অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগন্তুকআম-কাঁঠালের ছুটিএহানটরন্টো মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবফেরদৌসী মজুমদারবিপ্লব সরকারবুসানমাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবমাহমুদ আলমরতন দেবরাফসানলিড বিনোদনসাহানা রহমান সুমিসিনেমাহাসিমুনহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT