অর্থনীতি

আবারও শীর্ষ করদাতা ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ

তালিকায় আছেন আরও তিন জন

ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের ছবি, বাংলাদেশি সংবাদ ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও শীর্ষ করদাতা হিসেবে দেখা গেছে ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজকে, যারা বাংলাদেশের জনপ্রিয় সংবাদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাংবাদিক শ্রেণিতে এবারও সেরা করদাতা হয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

এ শ্রেণিতে এ বছর সেরা করদাতা হয়েছেন পাঁচজন। অন্য তিনজন হলেন- ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’র সম্পাদক মাহ্‌ফুজ আনাম ও ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান এবং ‘দৈনিক আজাদী’র সম্পাদক আব্দুল মালেক।

সাংবাদিক শ্রেণিতে সেরা করদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ফরিদুর রেজা সাগর। এরপরের অবস্থানে রয়েছেন যথাক্রমে শাইখ সিরাজ, আব্দুল মালেক, মাহফুজ আনাম ও মতিউর রহমান।

বিষয়:ফরিদুর রেজা সাগর শাইখ সিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…