চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পের জাদুকর আফজাল হোসেন

রাজু আলীম রাজু আলীম
৩:২০ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৪
শিল্প সাহিত্য
A A
শিল্পের জাদুকর আফজাল হোসেনের ছবি, পোর্ট্রেট. Channel i News - চ্যানেল আই নিউজ

আফজাল হোসেন। একটি নাম একজন তারকা। একটি নক্ষত্র প্রতিষ্ঠান। একাধারে চিত্রশিল্পী, অভিনয় শিল্পী নির্মাতা এবং বিজ্ঞাপন নির্মাতা এবং একজন স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব।

তার সাথে কবে কখন কোথায় দেখা হয়েছিলো আজ আর মনে নেই। তবে আমার যতটুকু মনে পড়ে, ঢাকার বেইলি রোডে ঢাকা থিয়েটারের নাটকের মঞ্চে একজন দুর্দান্ত অভিনেতা, সেট ডিজাইনার এবং অত্যন্ত সৃজনশীল একজন মানুষ হিসেবে দেখেছিলাম তাঁকে।

আমাদের তখন লেখালেখিটা শুরু, তখন তাঁর এবং ইমদাদুল হক মিলনের দুই মলাটে এক বই ‘যুবকদ্বয়’ পড়ে অভিভূত হয়েছিলাম। মনে হয়েছিলো আমাদের কথাই বলা হয়েছে বইটিতে। তার বইয়ের প্রচ্ছদগুলোও তাঁর করা। বইয়ের প্রচ্ছদে ছিলো নান্দনিক ডিজাইন এবং আধুনিকতার ছোঁয়া।

Banglabid

শিল্পী হিসেবে তাঁর নিজের ছবি আঁকা, জল রং তেল রং এবং বিভিন্ন মাধ্যমে যে ছবি একেছেন তিনি তাও অনেক আকর্ষণীয় এবং চোখের আনন্দ। তাহলে আমরা কী বলতে পারি? তাহলে তিনি নাটকের মানুষ, তিনি লেখক, তিনি অভিনয়ের মানুষ? নাকি কবি! তার লেখা অসাধারণ কিছু লেখা ও কবিতা আমরা পড়েছি।

বাংলাদেশের আধুনিক বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে তিনি সবার আগে তাঁর নাম উজ্জ্বল করেছেন। সাংবাদিকতা, লেখালেখি, অভিনয়শিল্পের পাশাপাশি নানা পোকা মাথায় নিয়ে তাঁর সাথে পরিচয় হবার সুযোগ হয়েছিলো আমার।

তাঁর সাথে ছবি তুলে ফ্রেমে বাঁধাই করে রেখেছিও আমি। সে হিসেবে আমি তার ভক্তও বলতে পারি। শিল্পমাধ্যমের বিচরণ করে এই বহুমাত্রিক আফজাল হোসেনকে খুব কম কথায় উপস্থাপনা করা আমার পক্ষে সম্ভব না।

Reneta

আমি বলতে পারি যে তার মাত্রা এবং টকিজে যাতায়ত করে তাঁর প্রতি গভীরভাবে জানার চেষ্টা করেছি। তিনি অনেক স্নেহপ্রবণ ছিলেন সমসাময়িক তরুণদের প্রশ্রয় দিতে ভালোবাসেন। তার একটি প্রমাণ আমার রয়েছে। একবার আমার বাংলাদেশ টেলিভিশনে অনিসুল হকের গল্প থেকে আমার নাট্যরূপ এবং আমার নায়ক চরিত্রে অভিনয়ের একটি সুযোগ হয়েছিলো।

নায়ক অরিত্রে অভিনয়ের সময় তাঁর চোখে পড়ে আমাকে। নাটক চলাকালীন সময়ে হঠাৎ তিনি আমাকে ফোন করলেন, রাজু আমি তোমার নাটক দেখছি। আমি অনেকটা বাদামের খোসায় লুকিয়ে যাচ্ছিলাম। তাৎক্ষণিক অভিভূত হয়ে আমি সেদিন বলেছিলাম আমি আপনার সাথে একটি ছবি বাঁধিয়ে রেখেছি।

আমি আসলে শরীয়তপুর থেকে এসেছি। অভিনয়ে আমার অনেক ভুল থাকতে পারে, আপনি দেখছেন! এটা অনেক বড় বিষয়। কিন্তু তিনি হেসে বললেন, তাতে কী হয়েছে। আমি তো সাতক্ষীরা থেকে এসেছি। চালিয়ে যাও রাজু! আমি সেদিন আরও অভিভূত হয়েছি।

ইমপ্রেস টেলিফিল্মসে কাজ করার সুবাদে, ফরিদুর রেজা সাগর এবং শাইখ সিরাজের বন্ধু হিসাবে তাঁকে আমি আরও অনেক কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। চিত্রশিল্পী, অভিনেতা, নির্মাতা, বহুমাত্রিক প্রতিভার এই মানুষটি আমাদের কাছে আছেন থাকবেন চিরকাল। জয়তু শিল্পের জাদুকর আফজাল হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয় শিল্পীআফজাল হোসেনচিত্রশিল্পীবিজ্ঞাপন নির্মাতাশিল্পীশিল্পের জাদুকর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

আগস্ট ৮, ২০২৬

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে কোন ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT