চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল নির্মাতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

দীর্ঘ ২৪ দিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সন্ধান মিলল পশ্চিম বাংলার পরিচালক উৎসব মুখার্জির। পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সকালে আচমকাই সেখানে পৌঁছান তিনি। যদিও এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি বলে দাবি তার ঘনিষ্ঠদের।

উৎসবের খোঁজ মেলার খবর ইতিমধ্যেই তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, সোমবার  দিল্লি গিয়ে স্বামীর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তার। একই সঙ্গে বিষয়টি জানানো হয়েছে, লালবাজারের মিসিং পার্সনস স্কোয়াড এবং আনন্দপুর থানাকেও। পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, পরিচালকের সন্ধান মেলার বিষয়টি ইতিমধ্যেই নথিভুক্ত করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে আনন্দপুর থানায় ডাকা হয় মৌপিয়াকে। সেখানে উপস্থিত হয়ে তিনি জানতে পারেন, পুলিশ আগেই উৎসবের অবস্থান সম্পর্কে অবগত ছিল। থানার এক আধিকারিকের ফোন থেকে ভিডিও কলে উৎসবের সঙ্গে সংক্ষিপ্ত কথাবার্তাও হয় তার। মৌপিয়ার কথায়, ‘ও খুব ক্লান্ত ছিল, কথা বলার মতো অবস্থায় ছিল না। একটু ঘুমাচ্ছিল।’

Banglabid

গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব। সেদিন নিমতার একটি ব্যাংক যাওয়ার পর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। শেষবার স্ত্রী মৌপিয়ার সঙ্গে তার কথা হয়েছিল দুপুর ২টা ২২ মিনিট নাগাদ। এরপর আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। টানা ২৪ দিনের উদ্বেগের পর অবশেষে তার সন্ধান মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার।

এই মুহূর্তে মৌপিয়ার একটাই লক্ষ্য যত দ্রুত সম্ভব উৎসবকে কলকাতায় ফিরিয়ে আনা। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই তার নিখোঁজ থাকার কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসব মুখার্জিপশ্চিম বাংলার পরিচালক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফের্নান্দেজের গোলে এফএ কাপের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ ম্যানসিটি

পরবর্তী

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

পরবর্তী
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

সর্বশেষ

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন ৫১ লাখ মানুষকে দুই ডোজ কলেরার টিকা দিচ্ছে সরকার?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT