বাংলাদেশ

দশ বছর পরে নিজ গ্রামে ঈদ করলেন সাবেক রাষ্ট্রপতি

সাবেক রাষ্ট্রপতি নিজ গ্রামে ঈদ উদযাপন করছেন, মুসল্লিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক রাষ্ট্রপতি নিজ গ্রামে ঈদ উদযাপন করছেন, মুসল্লিরা উপস্থিত, ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে এবার নিজ জন্ম ভিটা কিশোরগঞ্জের হাওরে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার ২৯ জুন সকাল ৯টায় বৃষ্টির কারণে জেলার মিঠামইন উপজেলার কামালপুরের নিজ বাড়ির জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন সাবেক রাষ্ট্রপতি। এ সময় তার সাথে ছিলেন বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক ও পরিবারের অন্যান্য সদস্যরা।

কামালপুর মসজিদে ঈদুল আজহার জামাতে ইমামতি করেন মওলানা আবু তাহের।

নামাজ শেষে মো. আবদুল হামিদ মা-বাবাসহ আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন। পরে আবদুল হামিদ ও ছেলে রেজওয়ান আহমদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

এর আগে গত ২৬ জুন দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জের খরমপট্টি বাসভবন থেকে সড়কপথে মিঠামইনের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

প্রধান অতিথি ও স্থানীয় নেতাদের সাথে ঈদ উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ বাসা থেকে বের হওয়ার পর তাকে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

সাবেক রাষ্ট্রপতি নিজ গ্রামে ঈদ উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া হাওরের প্রবেশপথ করিমগঞ্জের বালিখলাঘাট এলাকায় শতশত ইঞ্জিনচালিত নৌকা

গ্রাম্য জনগোষ্ঠীর ঈদ উদযাপন, নাচ ও সংগীত পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ নিয়ে নেচে-গেয়ে তাকে স্বাগত জানিয়ে মিঠামইনের কামালপুরের বাড়িতে নিয়ে যায় হাওরবাসী।

বিষয়:মো.আবদুল হামিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…