চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বার্তার পর বিএনপি হাত-পা গুটিয়ে শুয়ে পড়েছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া ভারতের কূটনৈতিক বার্তা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আঞ্চলিক বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ রয়েছে তাই ভারত যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলের বিষয় মনে করিয়ে দিয়েছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকে তাই ভারতের এ বার্তার পর বিএনপি নেতারা আন্দোলন থেকে হাত-পা গুটিয়ে শুয়ে পড়েছে।

তিনি আজ ১৯ আগস্ট শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

Banglabid

তিনি বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। পঁচাত্তরে আমরা ক্ষমতা হারিয়েছি। তখন তো ভারত আমাদের ক্ষমতায় বসিয়ে দেয়নি! ২০০১ সালে আমরা ক্ষমতা থেকে চলে গেছি। জনগণ চায়নি, আমরা সরে গেছি। সেটাই বলবো এক কথায়। ষড়যন্ত্রের বিষয় তো আছেই। কিন্তু নির্বাচনের ব্যাপারটা ভারত বা কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে, কাউকে ক্ষমতাচ্যুত করবে এ নিয়ে আমার মনে হয় গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের এ মন্তব্য করা অশোভন।

তিনি আরও বলেন, যারা ভারতের হস্তক্ষেপ বলেন তাহলে একাত্তর সালে কী হয়েছিল? ভারত আমাদের সাহায্যে এগিয়ে এসেছিল, তাদের সৈন্যরা রক্ত দিয়েছে, আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, সেটা কি অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ নয়?

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যেতে বিদেশিদের দিকে তাকিয়ে থাকে না। আওয়ামী লীগের দৃষ্টি জনগণের দিকে।

Reneta

বিএনপি নেতাদের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো পালিয়ে যায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি।

তিনি বলেন, আজকে চারদিক থেকেই বিপদ, নানা রকম বিপদ আমাদেরকে হুমকি দিচ্ছে। ডেঙ্গু থেকে সাবধান, ডেঙ্গুর মতোই ভয়ংকর বিএনপি থেকে সাবধান। আজকে দেশের প্রধান ২ শত্রু। এক শত্রু ডেঙ্গু, আরেক শত্রু হচ্ছে বিএনপি। আসুন, আমরা সম্মিলিতভাবে এই শত্রুর প্রতিরোধ করি। মানুষের জীবন ডেঙ্গুর হাতে নিরাপদ নয়। বাংলাদেশের অসাম্প্রদায়িক মানবতাবাদ বিএনপি’র হাতে নিরাপদ নয়। ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপিকে আমাদের প্রতিরোধ করতে হবে।

ডেঙ্গু প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ডেঙ্গুবিরোধী অভিযান আরও সমন্বিত ও জোরদার করা উচিত।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠানে ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরকাদেরডেঙ্গুবাংলাদেশযুক্তরাষ্ট্রসেতুমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজের অতীত হাতড়ে ফিরতে বাধ্য করবে যে সিনেমা

পরবর্তী

এশিয়া কাপে নেই কোনো বাংলাদেশি ধারাভাষ্যকার

পরবর্তী
এশিয়া কাপের ট্রফি ও লোগো, ঢাকা শহরের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে নেই কোনো বাংলাদেশি ধারাভাষ্যকার

অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ছবি, বাংলা বিনোদন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ-সালমানদের সিনেমার প্রস্তাব ফিরিয়ে ভুল করেছিলাম

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT