বিনোদন

অনন্যা আউট, সারা ইন?

দুটি নারী ও এক পুরুষের ছবি, ফ্যাশনেবল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারী ও এক পুরুষের ছবি, ফ্যাশনেবল পোশাক পরা, বাংলাদেশি সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিন কয়েক আগেও বলিউডের আলোচিত জুটিদের তালিকায় একদম উপরের দিকে ছিল আদিত্য-অনন্যার নাম। কিন্তু শোনা গেছে, গত মাসেই ভেঙ্গে গেছে তাদের এই প্রেম। প্রেম ভাঙ্গার পর গভীর রাতে শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছিল আদিত্যকে। এবার অনন্যার কাছের বান্ধবী সারা আলি খানের সঙ্গে আদিত্যর রসায়ন ঘিরে চলছে চর্চা।

আদিত্য রায় কাপুরকে তার ‘মেট্রো ইন ডাইনো’-এর সহশিল্পী সারা আলি খানের সঙ্গে পার্টি করতে দেখা গেছে। পার্টির বেশ কিছু ছবি ছড়িয়েছে সামাজিক মাধ্যমেও। তাদের ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন, তবে কি সারার সাথে সম্পর্ক জমে উঠেছে আদিত্যের?

ছবিগুলোতে আদিত্য ও সারার সাথে নির্মাতা অনুরাগ বসুকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে ছবিগুলো নির্মাতার জন্মদিনের ছবি, যেটার আয়োজন করা হয়েছিল ‘মেট্রো ইন ডাইনো’ ছবির শুটিং সেটে।

গত মাসের শুরুর দিকে অনন্যার ইনস্টাগ্রাম পোস্ট উস্কে দিয়েছিল ব্রেকআপ জল্পনা। সম্প্রতি তাতে সিলমোহর দিয়েছেন অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র। তিনি জানিয়েছেন, অনন্যা ‘মুভ অন’ করার চেষ্টায় রয়েছেন। আদিত্যও নিজের মতো করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।


সূত্র: হিন্দুস্তান টাইমস 

বিষয়:আদিত্য রায় কাপুরআদিত্য-অনন্যাসারা আলি খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…