অর্থনীতি

মন্ত্রিসভায় অনুমোদনের পরে সংসদে বাজেট পেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাজেট পেশ করছেন, মন্ত্রিসভায় অনুমোদনের পরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট পেশ হচ্ছে আজ। প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭শ’ ৮৫ কোটি টাকা। বাজেট উত্থাপনে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বৈঠক শুরু হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর এই প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর বিকেল ৩টা থেকে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিষয়:জাতীয় বাজেট ২০২৩-২৪ জাতীয় সংসদ ভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট পেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…