উত্তরের ঈদ যাত্রায় প্রায় ৯ ঘণ্টা থেমে থেমে যানজটের ভোগান্তি শেষে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলছে।
আজ (১৫ জুন) ভোররাত ২টা থেকে শনিরবার সকাল ১১টা পর্যন্ত সেতু পূর্ব দিক থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, গেল রাত ১২টার পর সেতু ও সেতু এলাকার সড়কে একাধিক গাড়ি দুর্ঘটনা গাড়ি বিকল, অতিরিক্ত গাড়ির চাপ ও ধারণ ক্ষমতার অধিক গাড়ি পারাপার করতে না পারায় দফায় দফায় সাড়ে ৩ ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
তিনি জানান, এই পরিস্থিতি আজ ভোররাত থেকে সকাল ১০ট পর্যন্ত তীব্র আকার ধারণ করে। পরে যানবাহনের চাপ কমে আসলে সকাল ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।







