চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ মাস পর শুরু হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

সাদিয়া আফরিন অমিন্তা সাদিয়া আফরিন অমিন্তা
৬:১১ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, গেটের সামনে সড়ক ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধের প্রায় তিন মাস পর আবারও শিক্ষা কার্যক্রমে ফিরতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। উপাচার্য না থাকায় ডিন’স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার ৩ সেপ্টেম্বর থেকে অনলাইন এবং আগামী সপ্তাহ থেকে অফলাইনে ক্লাস-পরীক্ষা চালু হবে।

রোববার ১ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে ডিন’স কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময়, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন মোছা. কামরুন্নাহার, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন উপস্থিত ছিলেন।

Banglabid

বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশনজটের আশঙ্কায় ক্লাসে ফিরতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে ডিন’স মিটিংয়ে শিক্ষার্থীদের সাথে ডিনদের আলোচনা শেষে আগামী মঙ্গলবার থেকে অনলাইনে এবং আগামী সপ্তাহ থেকে অফলাইনে ক্লাস শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, সিনিয়র শিক্ষক হিসেবে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে ডিন’স কমিটি।

তবে, ডিনদের জ্যেষ্ঠতার ভিত্তিতে থিওলজি অনুষদের ডিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে তার পরবর্তী জ্যেষ্ঠ ডিন দায়িত্ব পালন করবেন। তবে, দায়িত্ব প্রাপ্ত হিসেবে ড. আশ্রাফী এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না, সকল সিদ্ধান্ত ডিনদের সম্মতিক্রমে নিতে হবে বলে জানিয়েছেন নতুন প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত ড. আশ্রাফী। এছাড়াও, অফলাইনে ক্লাস চালুর বিষয়ে আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে অনুরোধ করা হবে। মন্ত্রণালয় অনুমতি দিলে তবেই অফলাইনে ক্লাস-পরীক্ষা শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৫ জুন ইবিতে সর্বশেষ ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারপর থেকেই ঈদ ও গ্রীষ্মের ছুটি, শিক্ষকদের পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারে কর্মবিরতি, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে সরকার পতন আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবিইসলামী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে অনির্দিষ্টকালের ধর্মঘটে বিজ্ঞাপনচিত্র নির্মাতারা

পরবর্তী

বিইউবিটির এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

পরবর্তী
বিএউবিটির শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ছাত্র-শিক্ষকরা বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিইউবিটির এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ ক্রিকেটার লিটন দাসের ব্যাট হাতে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন ১৩৮, বাংলাদেশ ২৬২

সর্বশেষ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

মিরাজও আউট, সর্বনিম্ন রানের রেকর্ড এড়াতে পারবে বাংলাদেশ?

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT