চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের ১০ বছর পর আবার বাবা-মায়ের বিয়ে দিলো সন্তানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

বিবাহ বিচ্ছেদ হয়েছে আজ থেকে ১০ বছর আগে। তবে বিচ্ছেদের এত বছর পর আবার বাবা-মায়ের ঘটা করে বিয়ে দিয়েছে তাদের দুই কন্যা সন্তান।

যুক্তরাষ্ট্রের ওহায়ো প্রদেশের সিনসিনাটি এলাকায় এমনই এক নাটকীয় ঘটনা ঘটেছে। সারাবিশ্বে যখন মহামারি চলছে তখন এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে নির্দিষ্ট এলাকায় তৈরি করা হয়েছিল সুরক্ষা বলয়। ঘটনাচক্রে একই সুরক্ষা বলয়ে ঠাঁই পান বিবাহবিচ্ছিন্ন দুই প্রবীণ জুলি শোর এবং স্কট গেইড।

জুলি এবং স্কট দু’জনের বয়সই ৫০ এর ঊর্ধ্বে। ১৯৯৭ সালে ভালোবেসে একে অপরকে বিয়ে করেন তারা। রাচেল এবং ক্যারোলিন নামে দুই কন্যাসন্তান রয়েছে তাঁদের। ১৭ বছর সংসার করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় জুলি এবং স্কটের।

এই দম্পতির ২৪ বছর বয়সি কন্যা রাচেল বলেন, আমাদের বাড়িতে নিত্য অশান্তি লেগে থাকত। বাবা-মা যখন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তখন আমরা সকলেই ভেবেছিলাম যে, এটাই সঠিক সিদ্ধান্ত। ২০২০ সালে কোভিড মহামারির সময় একসঙ্গে থাকতে শুরু করেন জুলি এবং স্কট। সেই সময় দু’জনের বন্ধুত্ব আবার গাঢ় হয়ে ওঠে।

Reneta

রাচেল আরও বলেন, ২০২০ সালের শেষের দিকে আমি লক্ষ্য করি, বাবা-মা দু’জনে একসঙ্গে ভালো আছেন। দুই মেয়ের জন্য ভালো থাকার নাটক করছেন না। তারা সত্যিই একে অপরের সঙ্গে ভালো রয়েছেন।

জুলি বলেন, স্কটের সঙ্গে যতটুকু সময় কাটাতাম ততটুকু সময় আমি বেশ হাসিখুশি থাকতাম। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম স্কট ছাড়া দুনিয়ায় এমন কেউ নেই, যে আমায় এতটা সুখী রাখতে পারে।

জুলি আরও বলেন, অতীতের সব কিছু যেন নিমেষের মধ্যে কোথায় হারিয়ে গেল। বুঝতে পারলাম পরিবারের আগে আর কোনও কিছু আসতে পারে না। আমাদের চার জনের যে আবার একসঙ্গে থাকা প্রয়োজন তা-ও বুঝলাম।

এই বিষয়ে স্কট বলেন, আমি এবং জুলি একসঙ্গে থাকা শুরু করলে আমাদের দুই মেয়ে একেবারে নাছোড়াবান্দা হয়ে গিয়েছিল। আমি যেন জুলিকে প্রেম নিবেদন করি, সে কথা বারবার আমাকে বলত রাচেল এবং ক্যারোলিন।

একবছর একসঙ্গে থাকার পর জুলিকে আবার বিয়ের প্রস্তাব দেন স্কট। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর দ্বিতীয় বার বিয়ে করেন তারা। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়দের আমন্ত্রণ জানিয়ে খুব ছিমছাম ভাবেই বিয়ে করেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবার বিয়েবিবাহ বিচ্ছেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT