চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীরের ‘ভীমরতি’, নেটিজেনদের কটাক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ১৪, জুন ২০২২
বিনোদন
A A

অন্যকে নিয়ে যেমন মুহূর্তে মজায় মাতেন, ঠিক তেমনি নিজেকে নিয়েও মজা করার উস্তাদ তিনি! কিন্তু এবার নিজেকে নিয়ে মজা করে রীতিমত নেটিজেনদের কটাক্ষের শিকার ‘মীরাক্কেল’ খ্যাত উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী!

মঙ্গলবার বিকেলে একটি ভিডিও ক্লিপ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মীর। ভিডিওতে দেখা যায়, হোটেল রুমের খাটে দাঁড়িয়ে ‘তুমি কেন সরে আছো’ শিরোনামের একটি ‘আইটেম গান’ গাইছেন মীর! সেই সঙ্গে নানান অঙ্গ ভঙ্গিতে নাচছেন! হ্যাশট্যাগে ‘ভীমরতি’ শব্দটি লিখে জানিয়েছেন,‘মাঝেমাঝে আমাদেরও একটু মজা করতে ইচ্ছে করে।’

আর তাতেই মীরের কমেন্ট সেকশনে নেটিজেনদের তুলোধুনো! কেউ স্যান্ডির সাথে তুলনা করছেন, আবার কেউ তাকে বলছেন নব্য রোদ্দুর রায়! মন্তব্যের ঘরে স্বয়ং স্যান্ডি সাহা বললেন, ‘মার্কেটে নতুন প্রতিযোগী!’। যে মন্তব্যটিতে পড়ছে অসংখ্য হা হা রিয়েক্ট!

এমন ভিডিও দেয়ায় সাধারণ ভক্তদের অনেকে মনক্ষুণ্ন হয়েছেন। অন্তত তাদের মন্তব্যে এমনটাই দেখা গেছে। আখতারুজ্জামান আজাদ নামের একজন লিখেছেন, “মীর ভাই, বুদ্ধিবৃত্তিক উপায়ে মানুষকে আনন্দ দেওয়ার যে সক্ষমতা আপনি রাখেন, আপনার সেরেফ যে মিমিক্রি-ক্ষমতা, আপনার যে সুগভীর রসবোধ; তা দিয়েই আপনি সবাইকে আমৃত্যু মাতিয়ে রাখতে পারেন। আপনি দুই বাংলার সেরা উপস্থাপকদের একজন। এ ধরনের ভিডিওধারণ ব্যক্তিগত পর্যায়ে ঠিক আছে, নিজেরা নিজেরা মজা করার জন্য এসব করা যেতেই পারে। কিন্তু এমন বিবমিষা উদ্রেককারী ভিডিও জনসম্মুখে প্রকাশ করা আপনার জন্য একেবারেই নিষ্প্রয়োজন।”

আর্থ কিশোর নামের একজন লিখেছেন, ‘এর থেকে ভাল আনন্দ আপনার মিমিক্রিতে আছে। অযথা নিজেকে কেন সস্তা করতে চাইলেন সেটা বুঝলাম না।’

সোয়েব হোসেন নামের এক ভক্ত লিখেছেন, ‘আপনার কাছ থেকে এই ধরনের ভিডিও সত্যিই আশা করিনি। অপ্রিয় হলেও সত্য এগুলা নিজের ব্যাক্তিত্বের উপর প্রশ্ন রেখে যায়।’

Reneta

জানা গেছে, শহরের এক পাঁচতারা হোটেলে শুটিং ছিল মীরের। টানা শুটিং করতে করতে একঘেয়ে লাগছিল তার। তখই একান্ত মজার ছলেই এই কাণ্ডটি ঘটিয়েছেন তিনি! শুধুমাত্র নীল রঙের পাঞ্জাবি ছিল মীরের পরনে। সেই অবস্থাতেই সাদা ধবধবে বিছানার উপর উঠে দাঁড়িয়ে পড়েন তারকা। তারপর গান করতে করতে নাচতে থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতামীরমীর আফসার আলীমীরাক্কেলরোদ্দুর রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT