চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের ছোট ছোট সুখ দুঃখের গল্পগুলোও বলা দরকার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ৩১, মে ২০২৪
আইস্ক্রিন, বিনোদন
A A

ওটিটি কন্টেন্ট মানেই অ্যাকশন, থ্রিলার আর প্রচণ্ড ভায়োলেন্সে ভরপুর। যার ফলে প্রায়শই অনেকেই প্রশ্ন তুলছেন, এসব কারণে কি জীবনের মূল্যবোধ কিছুটা হলেও সংকটে নয়? তবে এসব বিতর্ক পাশ কাটিয়ে ইদানিং অনেকেই ওটিটিতে দারুণ সব কন্টেন্ট নির্মাণ করছেন। মানবিক গল্প নিয়ে কাজ করছেন।

কাছের মানুষ দূরে থুইয়া, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি কিংবা মনোগামীর মতো কাজও হচ্ছে ওটিটিতে। সদ্য দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেল তেমনি একটি কন্টেন্ট ‘অফ দ্য মার্ক’।

গুণী অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি পরিচালিত ওয়েব ফিল্মটি পারিপার্শ্বিক বাধা অতিক্রম করে ছোট শহরের একজন কিশোরের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে নির্মিত। ফিল্মটির দৈর্ঘ্য ৭২ মিনিট।

নির্মাণের বিভিন্ন মাধ্যম উন্মোচিত হলেও শিশু-কিশোরদের নিয়ে এখন খুব বেশী কাজ হয় না। শুধু তাই নয়, ওটিটির জন্য নির্মিত কাজগুলোর বেশীর ভাগই পারিবারিক কন্টেন্ট নয়। সেই জায়গা থেকে ‘অফ দ্য মার্ক’-কে ব্যতিক্রম বলছেন মিমি।

তিনি বলেন, কিশোর-তরুণদের কথা মাথায় রেখেই আমি ‘অফ দ্য মার্ক’ নির্মাণ করেছি। পুরোপুরি এটি একটি পারিবারিক কন্টেন্ট। আমার মনে হয়, বাচ্চাদের জন্য আরো আমাদের কন্টেন্ট বানানো দরকার। সারাক্ষণতো পেপার খুললেও নানান মন খারাপের গল্প দেখি, পর্দা খুললেও এসব মন খারাপের গল্প ভালো লাগে না। একটু ফ্রেশ চিন্তার প্রয়োজন আছে।

মিমি বলেন, আমি ব্যক্তিগতভাবে স্ক্রিনে ভায়োলেন্স বিরোধী। আমি কোনো ভায়োলেন্স প্রধান ছবি দেখি না। চেষ্টা করি, ভায়োলেন্স আছে এমন কোনো ছবিতে কাজ না করতে। আমি রোমান্টিক কমেডি, ক্লাসিক ছবি দেখতে ভালোবাসি।

Reneta

এসময় আফসানা মিমি নিজের নির্মিত ‘অফ দ্য মার্ক’ প্রসঙ্গ টেনে বলেন, আমাদের ছোট ছোট সুখ দুঃখের গল্পগুলোও বলা দরকার। সেই জায়গা থেকেই ‘অফ দ্য মার্ক’ বানিয়েছি। বিশেষ করে যারা কিশোর-তরুণ, তারা এবং তাদের অভিভাবকদের এই কাজটি দেখতে বলবো।

মিমির নতুন সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে বাগেরহাটে। সেখানে গিয়েই দীপু চরিত্রে চূড়ান্ত করা হয়েছে আরহামকে। আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অফ দ্য মার্কঅভিনয়আইস্ক্রিনআনাসআফসানা মিমিআরিবাআশরাফুল আলমওয়েব ফিল্মখালিদ হাসান রুমিতামান্না ইসলামমিমিমোস্তাফিজুর নুর ইমরানলিড বিনোদনশামসুল হাদিশারমিন আক্তার শর্মীশিল্পীহায়াতুজ্জামান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT